সামনেই রামকেলী মেলা। আর এই রামকেলী মেলাকে সামনে রেখে শহরের বৃন্দাবনি ময়দানে স্থাপন করা হল শ্রী চৈতন্যদেবের মূর্তি। আর এই মুর্তি উদ্বোধন উপলক্ষে হাজির ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্নব ঘোষ, বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা। এদিন ফিতা কেটে এই মূর্তির উদ্বোধন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য।
মালদা